ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হিলিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম, যে ক্ষতি হতে পারে

মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
  • আপডেট সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৮২ বার পঠিত

সীমান্ত ঘেঁষা দিনাজপুরের হিলি রেলস্টেশন। আর সেই স্টেশনের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা। যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর এ ছাড়াও অন্য ফসলের ফলন কমিয়ে দেয় ব্যাপকহারে। এসব বিষাক্ত আগাছা সম্পর্কে অজানা স্থানীয়দের। তবে কৃষি বিভাগ বলছে, উঠান বৈঠকসহ এসব আগাছা পুড়িয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সরেজমিন ঘুরে দেখা গেছে, সীমান্তবর্তী দিনাজপুরের হিলি রেলস্টেশনের আনাচে-কানাচে অবিকল ধনিয়া গাছের মতো দাঁড়িয়ে আছে বিষাক্ত আগাছা পার্থেনিয়াম। যা সম্পর্কে অজানা স্থানীয়দের ফলে এসব বিষাক্ত আগাছার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে চলছে দৈনন্দিন কাজকর্ম এ ছাড়াও তাতে গবাদিপশুর বিচরণ লক্ষণীয়।

এসব বিষাক্ত আগাছার কারণে মারাত্মক হুমকির মুখে পরিবেশ। যার ফলে মানবদেহের নানান রোগ-ব্যাধির পাশাপাশি গবাদিপশুও পড়তে পারে মৃত্যুর মুখে। এতকিছুর পরেও এসব আগাছা দমন না করায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। পার্থেনিয়াম উপমহাদেশে উদ্ভিদ নয়। মেক্সিকো থেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। বাংলাদেশেও ব্যাপকহারে জন্মাচ্ছে পার্থেনিয়াম। হিলির-রেলস্টনে ফাঁকা জায়গাগুলোতে এবং রাস্তার ধারে বাড়ির আঙ্গিনায় দেখা মিলছে এসব গাছ। আয়ু থাকে তিন থেকে চার মাস। নীরবে ক্ষতি করলেও তা জানে না বেশির ভাগ মানুষই।

হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম টুকু বলেন, বিষাক্ত আগাছা পার্থেনিয়াম গাছটি রেলস্টেশনসহ আমাদের বাড়ি ও খামার থেকে এসব বিষাক্ত আগাছা অনেক রয়েছে। এগুলো অনেক ক্ষতিকারক। উপজেলা কৃষি বিভাগ যদি কৃষকসহ সকল মানুষদের নিয়ে উঠান বৈঠকসহ পরামর্শ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম বলেন, পার্থেনিয়াম আগাছা ভয়ংকর এর সংস্পর্শে মানবদেহে তীব্র জ্বর বদহজম ক্যানসারসহ দেখা দিতে পারে নানা ব্যাধি। মানুষ ও গবাদিপশুরও ঘটতেও পারে মৃত্যু। এসব বিষাক্ত আগাছা পুড়িয়ে ফেলাসহ স্থানীয়দের মাঝে সচেতনতা বাড়াতে উঠান বৈঠক করা হবে।

হিলিতে ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম, যে ক্ষতি হতে পারে

আপডেট সময় : ০৮:৪৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪