ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসানুজ্জামান পারভেজ’কে সমর্থন জানাতে ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা( বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ৪৯২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের তফশীল ঘোষণার ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে শরণখোলা উপজেলায়। চারটি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলায় মোট জনসংখ্যা ১,১০,৪০০ জন।

আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগ ২১ তারিখ (রবিবার) বিকালে তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন। মতবিনিময় সভায় সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ’ কে ভাইস চেয়ারম্যান হিসেবে সমর্থন জানিয়ে মতাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু রাজ্জাক আকন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ, সাংগঠনিক সম্পাদক এইচ এম পলাশ মাহমুদ, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যান বিষয়ক সম্পাদক মাহফুজ হোসেন, সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শফিজ খান, ইউপি সদস্য জামাল জমাদ্দার, দেলোয়ার হোসেন খলিল, জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন খলিফা সহ সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত সবাই আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে হাসানুজ্জামান পারভেজ ‘ কে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সমর্থন জানান। উল্লেখ্য হাসানুজ্জামান পারভেজ শরণখোলা উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত এবং বর্তমান ভাইস চেয়ারম্যান।

এ ব্যাপারে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ বলেন, আমার জন্মভুমি সাউথখালীবাসী আমার পাশে থাকলে তৃতীয় বারের মতো আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ নিবো।

হাসানুজ্জামান পারভেজ’কে সমর্থন জানাতে ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪