ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতি মানুষের দ্বন্দ্ব বন্ধে গারো পাহাড়ে অভয়ারণ্য গড়ে তোলা হবে- শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রী

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৪২৩ বার পঠিত

পরিবেশ বন ও জালবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন বলেছেন, আমরা গারো পাহাড়ের হাতি মানুষের দ্বন্ধ নিরসনের জন্য একটি অভয়ারণ্য ঘোষনার
জন্য কাজ করে যাচ্ছি ।

আশাকরি এটা আমরা করতে পারবো। আমরা চাইনা হাতি এবং মানুষের মধ্যে দ্বন্ধ চলুক। হাতি বা মানুষ মারাগেলে আমরা কষ্ট পাই। তিনি আরো বলেন, জীব বৈচিত্র রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে।

বনের ক্ষতি হউক এমন কাজ করা যাবেনা। কাউকে বনের ক্ষতি করতে দেয়া হবেনা। বনের ক্ষতি হলে জীব বৈচিত্র রক্ষা করা যাবেনা। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

আজ (২২ জুলাই) শেরপুর জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের এক
প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

পরে পরিবেশ বন ও জালবায়ু পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন শেরপুর ডিসি উদ্যানে সপ্তাহ ব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন।
এসময় জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো: আতিউর রহমান আতিক, উপ প্রধান বন সংরক্ষক গোবিন্দরায়, জেলা প্রশাসক সাহেলা আক্তার, বনসংরক্ষক হোসাইন
মোহাম্মদ নিশাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। বৃক্ষ মেলায় ৪৪টি
স্টল স্থান পেয়েছে।

পরে মন্ত্রী গারোপাহাড়ের কর্ণঝুড়ায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা বিতরণ করেণ।

ট্যাগস :

হাতি মানুষের দ্বন্দ্ব বন্ধে গারো পাহাড়ে অভয়ারণ্য গড়ে তোলা হবে- শেরপুরে বন ও পরিবেশ মন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩