ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

হাজী এরফান উদ্দীন ফিলিং ষ্টেশনে হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট

মো: সরোয়ার হোসেন - ভাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ২০৭ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তারাইল ঈশ্বরদী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ভাঙ্গা- মাওয়া এক্সপ্রেসওয়ের তারাইল নামক স্থানে অবস্থিত হাজী এরফান উদ্দীন ফিলিং ষ্টেশনে হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট চালিয়েছে দূর্বৃত্তরা।

ভুক্তভোগী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোকলেছুর রহমান সুমনের আত্মীয় প্রত্যক্ষদর্শী কালাম হাওলাদার জানান, সকালে আজিম নগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের সাইদুল শিকদার,ফারুক তালুকদার, কামরুল মাতুব্বর, জিকরিয়া তালুকদার এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোকজন ঢাল সরকিসহ বিভিন্ন দেশীয় অস্র নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করে।

এসময় তারা পাম্পে কর্মরত লোকজনকে উদ্দেশ্য করে এলোপাতারি ইট ও পাথর ছুড়তে থাকে।
এ সময় ভিতরে প্রবেশ করেই প্রথমে তারা সবগুলো সিসি ক্যামেরা ভাংচুর করে। পরে ৫ টি তেলের মেশিন, পাম্পের দরজা,জানালা ও ক্যাশ কাউন্টারের সকল থাইগ্লাস ভাংচুর করে।

তারা ক্যাশ কাউন্টারে প্রবেশ করে দুই দিনের তেল বিক্রির আনুমানিক ১৫ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা জানান।
এঘটনায় প্রায় ৭০ থেকে ৮০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন। এসময় তাদের মারপিটে পাম্পে কর্মরত ইয়াছিন হাওলাদার,রশিদ মাতুব্বর, রাজিব মাতুব্বর সহ ১০/১২ শ্রমিক আহত হয়েছে।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও মামলা হয় নাই। তবে মামলার প্রস্তুতি চলছে।

হাজী এরফান উদ্দীন ফিলিং ষ্টেশনে হামলা, ব্যাপক ভাংচুর ও লুটপাট

আপডেট সময় : ০৬:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪