ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাকিমপুর মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১০৩ বার পঠিত

দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজে একাদশ, স্নাতক (ডিগ্রি) ও অনার্স শ্রেণীতে ভর্তিকৃত নতুন শিক্ষার্থীদের বরণ এবং ডিগ্রি ৩য় বর্ষের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর, বুধবার হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে মনোমুগ্ধকর এবং আনন্দ মুখর পরিবেশে নবীন বরণ, বিদায় ও দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ফেরদৌস রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. আমিনুল ইসলাম, থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম, সাবেক অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক মো. শাহিনুর ইসলাম, সদস্য মামুনুর রশীদ লেবু, প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম ও স্থানীয় সাংবাদিক বৃন্দসহ অনেকে।

অনুষ্ঠানের শুরুতে কলেজের মেয়ে শিক্ষার্থীদের পবিত্র কোরআন তিলাওয়াত এর সঙ্গে বাংলা অর্থ ও ইংরেজি অনুবাদ উপস্থাপন করা হয়।

পরে আলোচনা সভা শেষে স্থানীয় ও কলেজের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।

হাকিমপুর মহিলা কলেজে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট সময় : ০৫:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪