ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১টি পরিবার

মোঃ ওয়াজ কুরনী- হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ১১:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ১১০ বার পঠিত

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভায় বর্তমান সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ৩ হাজার ৮১ পরিবারের দরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে বিনামূল্যে (ভিজিএফ) এর ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ )সকাল ১০ টায় উৎসব মুখর পরিবেশে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচীর আওতায় পৌরসভা চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান।
এসময় সেখানে পৌরসভার আব্দুর রাজ্জাক, আরশাদ আলী, সাইফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।

উপহারের চাল নিতে আসা পৌরসভার মাঠপাড়া এলাকার জোৎসানা বেগম বলেন,আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি।

হাকিমপুর পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ ঈদ উপহারের বিনামূল্যে ভিজিএফ’র গরীব অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বর্তমান সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হচ্ছে।

হাকিমপুর হিলি পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৩০৮১ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে বলে জানান তিনি। ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

হাকিমপুর পৌরসভায় ঈদ উপহারের চাল পেলো ৩০৮১টি পরিবার

আপডেট সময় : ১১:১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫