ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন, বালুবাহী বাল্কহেড আটক, ১ লাখ ২০ টাকা জরিমানা

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৪৫১ বার পঠিত

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে রাজবাড়ীর পদ্মা নদীর অন্তারমোড় এলাকা থেকে বুধবার দুপুরে ৬টি বালু বোঝাই বাল্কহেড আটক করেছে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

আটকের পর এ ৬টি বালু বোঝাই বাল্কহেডের ৬ জন চালককে (সুকানি) বালু উত্তোলন ও পরিবহনের বৈধ কাগজপত্র দেখতে আটক করা হয়।

পরে বুধবার (১৯ জুলাই) বিকালে রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) মো. সাইদুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি মামলা দায়ের করেন। একই সাথে আটককৃত ৬টি বাল্কহেড এর ৬ জন চালককে (সুকানি) ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং তাদের কাছ থেকে মুচলেকা প্রদান করা হয়েছে।

বাল্কহেড হলো ইয়া গাউস এর সুকানি মো. গাজিবুদ্দিন সরদার, মায়ের দোয়া-১ এর জুয়েল গাজি, জেরিন সুলতানা’র কবির জমাদ্দার, এসএম আদী এর জামাল হোসেন, মক্কা-মদিনা এর মো. রাহুল সরকার এবং মায়ের দোয়া-২ এর মো. জিলাল মোল্লা। বাল্কহেড গুলো আটক করে জিজ্ঞাসাবাদ ও বৈধ কাগজ পত্র দেখাতে চালকদের আটক করে জেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, উচ্চ আদালতের (হাইকোর্ট) নিষেধাজজ্ঞা অমান্য করে সম্প্রতি রাজবাড়ী ও কুষ্টিয়ার শিলাইদ এলাকার কলাবাগান এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করে রাজবাড়ী-গোয়ালন্দ নৌপথ ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে যাচ্ছিল। বুধবার (১৯ জুলাই) সকালের দিকে কুষ্টিয়া কলাবাগান এলাকা থেকে একত্রে ৬টি বালুবোঝাই বাল্কহেড গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করা হয়। পথিমধ্যে গোয়ালন্দের অন্তারমোড় এলাকায় পৌছলে স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দেয়। সেখান থেকে ৬টি বালু বোঝাই বাল্কহেড ও ৬ জন চালককে আটক করা হয়।

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ দৌলতদিয়া নৌপুলিশের দল আটকের পর তাদের বৈধতা আছে কি না যাচাই-বাছাই করতে থাকে।

মায়ের দোয়া বাল্কহেড এর চালক (সুকানী) জিলাল মোল্লা বলেন, আমাদেরকে নদীতে বালু উত্তোলন শুরু হয়েছে বলে রাজবাড়ীর ধাওয়াপাড়া থেকে স্থানীয়রা খবর দেয়। আমরা কুষ্টিয়ার শিলাইদহের কলাবাগান এলাকা থেকে বালি নিয়ে অন্তারমোড় পর্যন্ত আসলে স্থানীয়রা আমাদের নদীর পাড়ে থামাতে বলে।পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসে আমাদের আটক করে বাল্কহেড গুলো জব্দ করে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জেএম সিরাজুল কবির বলেন, গোয়ালন্দের চর বরাট অন্তারমোড় এলাকায় স্থানীয়রা বালুবাহী কয়েকটি বাল্কহেড আটক করেছে বলে খবর দেয়। খবর পেয়ে দৌলতদিয়া থেকে নৌপুলিশের একজন উপপরিদর্শক (এসআই)সহ পুলিশ পাঠানো হয়। সাথে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপস্থিত হন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইদুল ইসলাম।

জানতে চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট (এনডিসি) মো. সাইদুল ইসলাম মুঠোফোনে গনবার্তাকে বলেন, খবর পেয়ে আমরা বালুবাহী ৬টি বাল্কহেডসহ চালকদের আটক করেছি। পরে তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

হাইকোর্টের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন, বালুবাহী বাল্কহেড আটক, ১ লাখ ২০ টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩