ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাইকোর্টের জামিন আদেশের পর কারামুক্ত হলেন বিএনপির হেনা-জুয়েল

তহমিদুর রহমান-বগুড়া:
  • আপডেট সময় : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ১৮৩ বার পঠিত

হাইকোর্টের জামিন আদেশ পাওয়ার পর কারামুক্ত হলেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মাজেদুর রহমান জুয়েল। মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে জেলা কারাগার চত্ত্বরে তাদের অভ্যর্থনা জানান জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাবেক আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, জেলা সাংগঠনিক সম্পাদক শহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার প্রমুখ।

জানা গেছে, গত সোমবার (১৪ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন পান এই দুই নেতা। এদিন দুপুরে হাইকোর্টের বিচারপতি রেজাউল হক এবং শশাঙ্ক শেখর সরকারের দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য যে, গত ১৮ জুলাই বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপির পদযাত্রাকালে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের ওপর হামলা, সরকারি স্থাপনা ভাংচুর, ককটেল বিস্ফোরণের অভিযোগে দুই শতাধিক বিএনপি নেতাকর্মীদের নামে বগুড়া সদর থানায় তিনটি মামলা দায়ের করে পুলিশ। এরপর রাতেই বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার হন আলী আজগর তালুকদার হেনা এবং মাজেদুর রহমান জুয়েল।

ট্যাগস :

হাইকোর্টের জামিন আদেশের পর কারামুক্ত হলেন বিএনপির হেনা-জুয়েল

আপডেট সময় : ০৮:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩