ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ ও কমিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২১৯ বার পঠিত

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ প্রতিপাদ্যে রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ কমিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশের সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আহলাদিপুর হাইওয়ে থানা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক ও ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আল মাহমুদ এর সভাপতিত্বে ও উপ-পরিদর্শক জুয়েল শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ও মাদারীপুর রিজিয়ন এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ মহাসড়কে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। তিনি আরোও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেয়ার জন্য আহ্বান জানান। এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালানোর জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন ও কমিউনি পুলিশ এর মাধ্যমে সবাইকে অবহিত করার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইন্জিনিয়ার দেওয়ান মো. সেকেন আলী, হাইওয়ে পুলিশ কমিউনিটি ফোরামের আহলাদিপুর এলাকার সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. শাহীন খান, খানখানাপুর কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ জুয়েল, বসন্তপুর কমিউনিটি ফোরামের সভাপতি মো. আইয়ুব আলী ফকির, বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া, দৌলতদিয়া কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম (নুরাল) প্রমূখ।

এ সময় জনপ্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ ও কমিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩