ঢাকা ০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হরিনাকুন্ডুতে শিক্ষকের যৌনাচারের ছবি ভাইরাল, শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

শরিফ আহম্মেদ চাঁদ-হরিনাকুন্ডু (ঝিনাইদহ):
  • আপডেট সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩ ৩৬৯ বার পঠিত

রবিবার ৬ই আগস্ট ঝিনাইদহের হরিনাকুন্ডুতে এক মহিলার সাথে এক শিক্ষকের অবাধ যৌনাচারের একাধিক ছবি ভাইরাল হয়ে পড়েছে। এতে ঐ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও শহরের সচেতন মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, উপজেলার তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন ও এক প্রবাসীর স্ত্রীর অবাধ যৌনাচারের অন্তত ৫ টি অশ্লীল ছবি শহরের সচেতন প্রায় সকল মানুষের মোবাইলে মোবাইলে ঘুরছে।

এদিকে, স্কুল শিক্ষকের আপত্তিকর ছবি প্রকাশ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন শিক্ষকের এ ধরণের অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পরার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিন্দার ঝড় বইছে ।

অপরদিকে, অনৈতিক কাজে লিপ্ত শিক্ষককে নৈতিক স্খলনজনিত অপরাধে বরখাস্ত অথবা বহিষ্কার না করায় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক- কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিয়ে বহির্ভূত অবাধ যৌনাচারে লিপ্ত এবং সেটা ভাইরাল হয়ে শহরের সব মানুষের কাছে থাকার পরও তিনি কিভাবে তার দায়িত্বে বহাল থাকেন সে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তারা তার বিচার দাবি করেছেন।

অপরদিকে, একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না। বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐ শিক্ষকের ক্লাশ বর্জন করেছেন বলে জানা যায়।

তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের দুজন সিনিয়র শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। কোনো শিক্ষক এমনটা করতে পারে তা আমরা কখনো কল্পনাও করতে পারি না। কোথাও মুখ দেখাতে পারছি না। আমাদের প্রতিষ্ঠানে আমাদের এমন একজন সহকর্মী আছে এটা ভাবতেই আমরা লজ্জা পাচ্ছি। আমরা এর উপযুক্ত বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেন এই প্রতিবেদককে বলেন, ভাই যা হবার হয়ে গেছে। আমার ইজ্জত সম্মান আপনি বাচান।

এ বিষয়ে তৈলটুপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিয়ার রহমান বলেন, এখন পযন্ত কোন অবিভাবক আমাকে এ বিষয়ে অভিযোগ করেনি। ভাইরাল ছবির মেয়েটা তো বিদ্যালয়ের কেউ না। তাহলে অবিভাবকরা কেন তাদের সন্তানদের পাঠাতে ভয় পাবে। তবে এমন শিক্ষক বিদ্যালয়ে থাকাটা অস্বস্হির।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ বারী বলেন, বিষয়টি এ ধরনের হয়ে থাকলে তা খুবই খারাপ। বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আমি দ্রুত কথা বলে কি ব্যবস্হা গ্রহন করা যায় তা দেখব।

হরিনাকুন্ডুতে শিক্ষকের যৌনাচারের ছবি ভাইরাল, শিক্ষার্থীদের ক্লাশ বর্জন

আপডেট সময় : ০১:১৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩