ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হরতালের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মানিক কুমার দাস - ফরিদপুর :
  • আপডেট সময় : ০২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৬১ বার পঠিত

দেশব্যাপী বিএনপি ডাকা হরতালের প্রতিবাদে
ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ কে আজাদের সমর্থনে এক মোটরসাইকেল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শওকত আলী জাহিদের সভাপতিত্বে আজ বেলা ‌ সাড়ে বারোটায় ফরিদপুর শহরের এ কে আজাদের নিজ বাসভবন হতে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে ফরিদপুর প্রেস ক্লাবের এসে পৌছলে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির , যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বদিউজামান বাবুল, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোহাম্মদ বিলায়েত হোসেন, মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী, ডিগ্রির চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু। শান্তি সমাবেশে

বক্তারা বলেন বিএনপি – জামায়াত জোটেরা দেশে সমাবেশের নামে সাধারন মানুষের জান – মালের ক্ষতি সাধন করছে, তারা‌ ধ্বংসাত্বক রাজনিতিতে মেতে উঠেছে৷ তারা আগামী জাতীয় নির্বাচনকে বানচাল করার প্রক্রিয়া শুরু করেছে। বক্তারা বলেন জামাত বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সবাইকে এগিয়ে আসতে হবে। ফরিদপুরে বিএনপি জামাত চক্র যাতে কোন নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

বক্তারা ‌ বিএনপি জামাত চক্রের হাতে একজন পুলিশ সদস্য খুন হওয়া এবং প্রধান বিচারপতির বাসায় হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং অবিলম্বে হামলাকারীকে ‌ আইনের আওতায় আনার জন্য ‌ সরকারের নিকট দাবি জানান

ট্যাগস :

হরতালের প্রতিবাদে ফরিদপুরে মোটরসাইকেল শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫৯:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩