ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা, কেজি ২৬০!

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

ভারতের নিষেধাজ্ঞার পর হঠাৎ করে পেঁয়াজের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। একদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১০০-১২০ টাকা।

গতকাল শুক্রবার রাতে খুচরা বাজারে যেই পেঁয়াজ কেজিতে ১৩০ থেকে ১৫০ টাকা ছিল। সেই পেঁয়াজ শনিবার দুপুর থেকে রাত পযর্ন্ত বিক্রি হচ্ছে ২৬০ থেকে ২৬০ টাকা কেজি। হঠাৎ এ যেন পেঁয়াজের বাজারে রীতিমতো আগুন লেগেছে।

আশুলিয়ার বাইপাইলসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখা গেছে, মুহূর্তেই বেড়ে যাচ্ছে পেঁয়াজের দাম। রাতের থেকে সকালে কেজি প্রতি বেড়ে গেছে ৪০ থেকে ৬০ টাকা। অন্যদিকে সকালের থেকে দুপুরে বেড়েছে আরও ২০ থেকে ৩০ টাকা। আবার দুপুর থেকে রাতে আবার বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। সব মিলিয়ে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে ১০০ থেকে ১২০ টাকা। তবে খুচরা ব্যবসায়ীরা জানান পাইকারি আড়ঁতে দাম বেশি তাই তারা বেশী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

আশুলিয়ার নিশ্চিতপুর এলাকার খুচরা ব্যবসায়ী সাইফুল জানান,গতকাল দেশী পেঁয়াজ ছিল ১৩০ টাকা থেকে ১৫০ টাকা। সকালে হঠাৎ আড়ঁতে দাম বেড়ে যায়। এখন ২৪০ টাকা কেজি পাইকারী কিনছি। তাই বিক্রি করতে হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা।

অন্যদিকে পাশের এক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, গতকাল যেই পেঁয়াজ ১২০ থেকে ১৪০ টাকা পাইকারী বিক্রি করতাম। সেই পেঁয়াজ আজ বিক্রি করছি ২৪০ থেকে ২৫০ টাকা।

শহিদুল নামে এক ক্রেতা বলেন-আমি সবজি কেনা শেষ করে পেঁয়াজ কিনতে গিয়ে অবাক হয়ে যায় গতকাল যে পেঁয়াজ ১২০ টাকা দিয়ে কিনলাম সেই পেঁয়াজ ২৬০ টাকা কেজি। এতো রিতীমত ডাকাতি শুরু করে দিছে ব্যবসায়ীরা।

বাইপাইল আড়তের ঝিনাইদহ বাণিজ্যলয়ের মালিক সাহেব আলী বলেন, আমরা মুকাম থেকে মাল আনি। উনারা যে রেট (দর) দেন আমরা তার থেকে একটু বেশি বেচি (বিক্রি)। এর বেশি আমি কিছু বলতে পারবো না। এ সময় অন্য ব্যবসায়ীদের সাথে কথা বললে তারাও এমন মন্তব্য করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল জব্বার মন্ডল বলেন, ডিজি মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে, পেঁয়াজ যেহেতু আগের রেটে কেনা, সেহেতু আগের রেটেই বিক্রি করতে হবে। প্রয়োজনে আগের রেটে বিক্রির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে আমাদের যে বাজার মনিটরিং কার্যক্রম আছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি।

ট্যাগস :

হঠাৎ পেঁয়াজের বাজারে অস্থিরতা, কেজি ২৬০!

আপডেট সময় : ১২:০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩