ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৎ নেতৃত্বেই নিশ্চিত হবে উপকূলের উন্নয়ন – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম

আল-হুদা মালী,শ্যামনগর (সাতক্ষীরা):
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ১৩৫ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গম উপকূলীয় জনপদ গাবুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার উদ্যোগে ২৮ নভেম্বর বিকালে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বক্তব্যের একপর্যায়ে তিনি উপকূলীয় অঞ্চলের অবহেলিত মানুষ, বিশেষ করে নদী–নির্ভর জেলে সম্প্রদায় এবং লোকসংগীত শিল্পের অন্যতম ধারক-বাহক বাওলি শিল্পীদের জীবনমান ও কল্যাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, “এই অঞ্চলের জেলেরা নদী ও সাগরের সঙ্গে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু তারা ন্যায্য অধিকার, নিরাপত্তা এবং সরকারি সেবা থেকে প্রায়ই বঞ্চিত থাকে। একইভাবে বাওলি শিল্পীরা আমাদের সংস্কৃতির প্রাণ, অথচ তাদের উন্নয়নে দৃশ্যমান উদ্যোগ নেই। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে এই জনগোষ্ঠীর অধিকার, পেশাগত সুরক্ষা ও সংস্কৃতি বিকাশে সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সমর্থনই জামায়াতের সবচেয়ে বড় শক্তি। ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণমানুষের অধিকার রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের কোনো বিকল্প নেই। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল। জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুল হামিদসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

জনসভায় গাবুরার ছাত্রদল নেতা হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রশিবিরে যোগদান করেন,

সভা শেষে দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

সৎ নেতৃত্বেই নিশ্চিত হবে উপকূলের উন্নয়ন – সাবেক এমপি গাজী নজরুল ইসলাম

আপডেট সময় : ০৭:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫