ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছরেও চালু হয়নি ইনডোর সেবা,জনভোগান্তিতে সালথাবাসী

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫ ৯৩ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়েছে প্রায় সাড়ে চার বছর আগে। ২০২০ সালের ২৪ মার্চ চালু হওয়া এই ৫০ শয্যার হাসপাতালটি এখনো ইনডোর স্বাস্থ্যসেবা চালু করতে পারেনি। ফলে প্রতিদিন চিকিৎসার প্রয়োজনে রোগীদের ছুটতে হচ্ছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ দূরবর্তী স্বাস্থ্যকেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও জনবল সংকট চরম। বিশেষ করে শিশু ও গাইনী কনসালটেন্ট এবং সার্জিক্যাল চিকিৎসকের কোনো পদ না থাকায় ইনডোর সেবা চালু করা সম্ভব হচ্ছে না। ফলে ইনডোর ওয়ার্ডে থাকা সমস্ত যন্ত্রপাতি পড়ে আছে অযত্ন-অবহেলায়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, এখানে বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মাত্র ৪ জন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। যদিও নার্স রয়েছেন ২১ জন, তবে আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ডবয়ের কোনো জনবল নেই।

স্থানীয়রা বলছেন, একটি ৫০ শয্যার হাসপাতাল থাকলেও ইনডোর সেবা না থাকায় এর পূর্ণ সুবিধা পাচ্ছি না। রোগী সামান্য সমস্যাতেও ফরিদপুর শহরে যেতে বাধ্য হচ্ছে। সরকারের উচিত দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে ইনডোর সেবা চালু করা।

এ বিষয়ে সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শাহিনুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন ২০০ থেকে ২৫০ জন রোগীকে আউটডোরে সেবা দিয়ে থাকি। এনসিডি কর্ণারের মাধ্যমে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, এক্স-রে ও অন্যান্য পরীক্ষার ব্যবস্থাও রয়েছে। তবে ইনডোর চালুর জন্য পর্যাপ্ত জনবল দরকার। আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি খুব দ্রুতই ইনডোর সেবা চালু করা সম্ভব হবে।

উপজেলাবাসীর প্রত্যাশা, সরকার দ্রুত পদক্ষেপ নিয়ে ইনডোর চালুর মাধ্যমে সালথা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলবে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চার বছরেও চালু হয়নি ইনডোর সেবা,জনভোগান্তিতে সালথাবাসী

আপডেট সময় : ০৪:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫