ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্থানীয় জনসাধারণের মাঝে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা প্রদান

মোঃ আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩ ১৮৬ বার পঠিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের উদ্যােগে এবং গুইমারা রিজিয়নের সার্বিক সহায়তায় স্থানীয় জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার ( ১৬ জুলাই ) সকালে মাটিরাঙ্গা জোন সদরে দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে মাটিরাঙ্গা জোনের আওতাধীন পলাশপুর মিফতাউল জান্নাহ মহিলা মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার দরিদ্র শিক্ষার্থীদের গৃহ নির্মানের জন্য ১০ (দশ) বাণ ঢেউটিন, অসহায় দরিদ্র আব্দুল মান্নানের গৃহ নির্মাণের জন্য ০৫ (পাঁচ) বাণ ঢেউটিন, অসহায় আয়েশা আক্তারকে ০১ (এক) সেট সোলার, অসহায় প্রতিবন্ধি মোঃ রফিক মিয়াকে ০১টি হুইল চেয়ার, মুসলিম পাড়া যুব সংঘকে ক্রিকেট সামগ্রী প্রদান করা হয় যার আনুমানিক মূল্য ১,৩০,০০০.০০ (এক লক্ষ ত্রিশ হাজার টাকা) এবং উন্নত চিকিৎসা প্রদানের জন্য মোছাঃ কোহিনূর বেগম, বাচ্চু মিয়া, মোঃ শহীদ এবং মোছাঃ আনোয়ারা বেগমকে সর্বমোট ৮০,০০০.০০ (আশি হাজার টাকা) প্রদান করেন, মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি।

এসময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি, বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।

এসময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক বিএ-৭৬২২ মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি সহ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জনসাধারণের মাঝে মাটিরাঙ্গা জোনের বিশেষ মানবিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১২:১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩