ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মো: মিজানুর রহমান, সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২৬৭ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ছাত্তার মন্ডলের বিরুদ্ধে। সরকারি বিধি বর্হিভূত নিয়োগ,অর্থ লেনদেন ও প্রতারণার অভিযোগ তুলে ফরিদপুর আদালতে প্রধান শিক্ষকসহ নিয়োগ কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা করেন ছালেহা আক্তার নামের এক মহিলা। এছাড়া তিনি জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনসহ সংশ্লিষ্ঠ দপ্তরে অভিযোগ দিয়েছেন।

ছলেহা আক্তার বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর) অভিযোগ করে বলেন, ৪ নভেম্বর ২০২২ তারিখে দৈনিক সমকাল প্রত্রিকার বিজ্ঞপ্তি দেখে আমিসহ উক্ত পদে ৩জন আবেদন করেছিলাম। প্রধান শিক্ষক আমাকে আয়া পদে চাকুরি দেয়ার কথা বলে তার আবেদন প্রত্যাহার করায়। পরে পরিচ্ছন্নতা কর্মী পদে প্রধান শিক্ষকের ভাতিজা বৌ সীমা বেগম নামের এক মহিলাকে নিয়োগ দেয়।

তিনি জানান, প্রধান শিক্ষকের সহযোগীতায় অবৈধ ভাবে ৮ম শ্রেণির সনদ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের বয়স পরিবর্তন করা হয়। তার পূর্বের এন আই নং-২৩৭৫৮৭৬৯৮৮ জন্ম তারিখ- ১০/০৫/১৯৮৯ বর্তমানে তা পরিবর্তন করে আইডি নং-২৩৭৫৬৭৫৯৮৬ ও জন্ম তারিখ-২৭/০১/১৯৮৬ করা হয়েছে। সরকারি বিধি মতে চাকরির বয়স সীম ৩৫ হলেও তার পূর্বের এনআইডির বয়স ছিল ৩৭ বছর। বর্তমানে প্রধান শিক্ষক আমাকে এই বিষয় নিয়ে বাড়াবাড়ি না করতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ও বিদ্যালয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মোশারফ মোল্যার সাথে কথা কলতে গেলে তারা নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের সাথে কোন কথা বলবেন না বলে জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামশেদ বলেন, আমার জানা মতে নিয়োগে কোন দূর্নীতি হয়নি। তবে তদন্ত করে দূর্নীতির বিষয়টি প্রমানিত হলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

আপডেট সময় : ০৪:২৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩