ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু:পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ৭৫ বার পঠিত

ফরিদপুরের একই পরিবারের তিন সদস্য সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার ধৈর্য ও শক্তি কামনা করেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম ও তাঁর বড় ছেলে নাবিলের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, গত ২৩ জুলাই বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমুদ্দিন মোল্যার মেয়ে তানিয়া তাহমিনা রিনা (৪৫), তাঁর ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫) নিহত হন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুর্ঘটনায় রিনার স্বামী শফিকুল ইসলাম ও বড় ছেলে নাবিল আহত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, নিহত তিনজনের মরদেহ সৌদি আরবের রিয়াদ শহরের বাথা এলাকার একটি কবরস্থানে দাফন করা হয়েছে।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু:পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট সময় : ০৯:২২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬