ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৌদির মর্গে পড়ে আছে রাজবাড়ীর যুবকের মরদেহ, দেশে ফিরিয়ে আনতে অসহায় পরিবারের আকুতি

জহুরুল ইসলাম হালিম:রাজবাড়ী:
  • আপডেট সময় : ১০:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২২৮ বার পঠিত

সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালের মর্গে গত প্রায় তিন মাস ধরে পড়ে আছে মো. হুমায়ুন বেপারি নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ। তার মরদেহ দেশে আনতে তদবির-তদারকি করার মতো পরিবারের কোনো সদস্য নেই দেশটিতে। এমনকি হুমায়ুনের পরিবারেরও আর্থিক অবস্থাও ভালো নয়।

মরদেহ দেশে ফিরিয়ে আনতে সৌদি আরব ও বাংলাদেশের প্রবাসী সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন নিহতের স্বজনরা।

জানা গেছে, ৩১ বছর বয়সী হুমায়ুন ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাগ্য ফেরাতে সৌদি আরব যাওয়ার কয়েক দিনের মাথায় গত জুন মাসে অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে লাইভ সাপোর্ট এ থাকা অবস্থায় তিনি জুন মাসের ২০/২২ তারিখের দিকে মারা যান। মারা যাওয়ার পর তার সাথে পরিবারের কোন যোগাযোগ না হওয়ায় অনিশ্চয়তায় ছিলেন তার পরিবার। দীর্ঘ দিন পর গত দুই দিন আগে সামাজিক মাধ্যমে নিশ্চিত হন তিনি দীর্ঘ প্রায় তিন মাস আগেই মারা গিয়েছেন। তার মৃত্যুতে পরিবারটি অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে।

নিহত হুমায়ুন বেপারি রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা বাজার উদয় পুর গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে।

স্ত্রী নুপুর বেগম ও দুই কন্যা সন্তান হাবিবা (৮) ২য় শ্রেণিতে, হাফসা (৬) ১ম শ্রেণিতে পড়াশোনা করেন। ও গত ১৫ দিন আগে তার স্ত্রী একটি ছেলে সন্তানের জন্মে দিয়েছেন।

স্বামীর মরদেহ শেষবার দেখার আকুতি জানিয়ে মঙ্গলবার নুপুর বেগম জানান, পারিবারিক আর্থিক অনটনে দিন যাচ্ছে তাদের। তার ওপর স্বামী হারানোর শোক। মরদেহ ফেরাতে তাই সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সৌদির মর্গে পড়ে আছে রাজবাড়ীর যুবকের মরদেহ, দেশে ফিরিয়ে আনতে অসহায় পরিবারের আকুতি

আপডেট সময় : ১০:৪২:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩