ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে থেকেই যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ২৫০ বার পঠিত

প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে থেকেই আত্মহত্যা করেছেন আশরাফুল ইসলাম রিফাত (২২) নামে এক যুবক। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় নীলফামারীর সৈয়দপুর শহরের নয়াটোলা আতিয়ার কলোনী রেলওয়ে কোয়ার্টার এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত আশরাফুল ইসলাম রিফাত ওই এলাকার বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক পাশ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন।

একটি সূত্র মতে, রিফাতের প্রেমিকা তার সহপাঠী ছিল। তার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। দুই জন্যই শহরের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রী। নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেশী অনেকে জানান, রিফাতের মায়ের আর্তচিৎকারে আমরা গিয়ে দেখি রিফাত ফ্যানের সঙ্গে ঝুলছে এবং মেঝেতে পরে থাকা মোবাইলে লাইভ চলছে। তাতে একটা মেয়েকে দেখা গেছে। প্রেমঘটিত জটিলতায় এই আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের লোকজন রিফাতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাতেই লাশ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী এলাকায় গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়েছে।

এ ব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহা আলম বলেন, আত্মহত্যার খবর পেয়েছি। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ফেসবুক লাইভে থাকা অবস্থায় আত্মহত্যা করেছে কি না তা জানা নাই। এ সংক্রান্ত কোন তথ্য প্রমাণ আছে কি? বলে উল্টো জানতে চান তিনি।

ট্যাগস :

সৈয়দপুরে প্রেমিকার সঙ্গে ফেসবুক লাইভে থেকেই যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৭:৪৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪