ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৯:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২০১ বার পঠিত

খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রসহ রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত (১৯) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টহলদল গুইমারার কবুতরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী ১টি পিস্তল, ৩ রাউন্ড বুলেট, ৪ রাউন্ড কার্তুজ, চাঁদা আদায়ের রশিদ ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত খাগড়াছড়ির গুইমারা উপজেলার মাইরুং পাড়া এলাকার হেমেন্দ্র ত্রিপুরার ছেলে। সে পাহাড়ের শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চাঁদা কালেক্টর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের চাঁদা কালেক্টর স্বীকার করেছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. কামরুল হাসান বলেন, মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজদের স্থান নেই। পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর। অস্ত্রসহ আটককৃত ইউপিডিএফ সন্ত্রাসীকে জিজ্ঞাসাবাদ শেষে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর রীতি বাবু ত্রিপুরা প্রকাশ শান্ত (১৯) আটকের সত্যতা নিশ্চিত করে গুইমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধ মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফের চাঁদা কালেক্টর আটক

আপডেট সময় : ০৯:৩৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪