ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সুবর্ণচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাশেদুল ইসলাম-নোয়াখালী:
  • আপডেট সময় : ০৮:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩ ১৬২ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নে বিক্রিত সম্পত্তি দখল বুঝিয়ে না দিয়ে বাড়ি-ঘরে ভাংচুর করে উচ্ছেদের নাটক সাজিয়ে অপপ্রচার এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক এ মানববন্ধন- ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আবদুল হালিম মানিক, আলী হোসেন, রোকেয়া বেগমসহ পাঁচ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন
মানববন্ধনকারীদের দাবি, আবদুল মান্নান ও তার মেয়ে কুসুম তাদের জমি বিক্রি করে দেওয়ার পরও তা দখল বুঝি না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে রাখতে ভাংচুর ও উচ্ছেদ নাটক সাজিয়েছে। বিধবা কুসুম মথ্যিা রটিয়ে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার ও থানায় মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিক্রিত সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।
গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে দখলীয় জমিতে ঘর ভাংচুর করে উচ্ছেদ নাটক সাজিয়ে নিজ মেয়ে কুসুমকে দিয়ে ইউপি সদস্য মো. এনায়েত উল্যাহ’সহ স্থানীয় লোকজনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করে। তাদের দেয়া মিথ্যা মামলা দায়েরের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আবুল বাসার বলেন, জমির মালিক ইউসুফ ও ইব্রাহিম। তারা ৩ বছর আগে ৭ লাখ টাকা দিয়ে জমিটি কিনেছে। আমরা গৃহবধূ কুসুমকে অনেকবার বলেছি জমি বুঝিয়ে দিতে। তিনি না মানায় ইউসুফ ও ইব্রাহিমদের আইনের আশ্রয় নিতে বলেছি। কিন্তু গৃহবধূ উল্টো ঘর-বাড়ি উচ্ছেদের মামলা দিয়েছেন।

এ বিষয়ে চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, উচ্ছেদের অভিযোগ এনে কুসুম নামের এক গৃহবধূ থানায় একটি মামলা দিয়েছেন। আমরা একজনকে গ্রেপ্তার করেছি।

সুবর্ণচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৮:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩