ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার সময় বিষসহ তিন জেলে আটক

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১৪ বার পঠিত

পূর্ব সুন্দরবনে টহল অভিযানে বিষ দিয়ে মাছ ধরার সময় তিন জেলেকে আটক করেছে বনরক্ষীরা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের সদস্যরা বেতমোর নদীর সাইট খালে এ অভিযান চালায়।

অভিযানে তাদের কাছ থেকে দুটি রিপকর্ড বিষের বোতল,প্রায় ৪০ কেজি চিংড়ি, একটি খালপাটা জাল ও নৌকা জব্দ করা হয়। আটক জেলেরা হলো মোঃ খলিল, আল আমিন ও জাহিদ। তারা সবাই শরণখোলার রায়েন্দা গ্রামের বাসিন্দা।

শরণখোলা রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রানা দেব জানান, বন আইন ভঙ্গের দায়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়।

সুন্দরবনে বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরার সময় বিষসহ তিন জেলে আটক

আপডেট সময় : ০৯:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫