ঢাকা ০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ২০৯ বার পঠিত

সুন্দরবনের ডিমের এলাকা থেকে হরিণ শিকারের মালা ফাঁদসহ দুই চোরা শিকারীকে আটক করেছে পূর্ব সুন্দরবনের বন বিভাগ। আজ বুধবার (২৭ আগস্ট) সকালে বনের গহীন থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বনের বিভিন্ন জায়গায় তল্লাশী করে বিপুল পরিমাণ হরিণ ধরার লায়লনের ফাঁদ উদ্ধার করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়,পূর্ব সুন্দরবনের কচিখালি অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা স্মার্ট টিমের সহায়তায় অভিযান চালায়। বুধবার (২৭ আগস্ট) সকালে বনের কচিখালী ডিমের
চর সংলগ্ন এলাকা বনে টহলের সময় হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে অপেক্ষায় থাকা দুই ব্যক্তিকে বসে থাকতে দেখেন বনরক্ষীরা। এসময় বনরক্ষীদের উপস্থিতি দেখতে পেয়ে ওই দুই চোরা শিকারী বনের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে  দুই চোরা শিকারীকে আটক করে।

আটক শিকারিরা হলেন,রাজু শিকদার (৩০) ও জামাল হাওলাদার (২২)। এদের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে বলে বনরক্ষীরা জানান।

পূর্ব সুন্দরবন বিভাগের রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন,কচিখালি ডিমেরচরে হরিণ শিকারের সময় আটক দুই শিকারির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। 

সুন্দরবনের ডিমের চর থেকে ফাঁদসহ দুই হরিণ শিকারী আটক

আপডেট সময় : ০৭:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫