ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১১ জেলে আটক

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৮৪ বার পঠিত

সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা অভয়ারণ্য এলাকার নিষিদ্ধ খালে অবৈধভাবে মাছ ধরার সময় ১১ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। জব্দ করা হয়েছে মাছ ধরার জালসহ দুইটি ট্রলার ও তিনটি নৌকা। আটককৃত জেলেদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সুন্দরবনের নদীতে নিয়মিত টহলের সময় কটকা বনাঞ্চলের কাবলোতলা খালে কয়েকজন জেলেকে অবৈধভাবে নৌকা ও ট্রলার নিয়ে মাছ ধরতে দেখেন। বনরক্ষীরা এগিয়ে গিয়ে ১১ জন জেলেকে হাতেনাতে আটক করেন। জেলেদের কবল থেকে দুইটি ট্রলার ও তিনটি নৌকাসহ মাছ ধরার জাল জব্দ করেন বনরক্ষীরা। আটক জেলেরা হচ্ছেন, নুরইসলাম (৪৩), নয়ন খন্দকার (৩৯), আঃ রহিম (৪৩), ফয়সাল বালি (১৯), নিয়াজ তালুকদার (৩৭), মনির হাং (৪৫), বেল্লাল তাং (৪৩), রবিউল শেখ (১৯), রহমান খান (৩০), শাওন (২০) ও রাকিব ইসলাম (২৭)। আটককৃত জেলেদের বাড়ী শরণখোলা উপজেলার বগী ও চালিতাবুনিয়া গ্রামে বলে জানিয়েছে বনরক্ষীরা।সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, কটকায় আটককৃত ১১ জেলে অবৈধভাবে নিষিদ্ধ খালে মাছ ধরায় তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীদের বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন্‌।

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে ১১ জেলে আটক

আপডেট সময় : ০৫:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫