ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিটি প্রেসক্লাব রংপুরের নির্বাচনের ফলাফল ঘোষণা

মেজবাহ মুহিব তাহসিন- রংপুর:
  • আপডেট সময় : ০৭:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৩৬ বার পঠিত

সিটি প্রেসক্লাব, রংপুরের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৪-২০২৬) পূণরায় সভাপতি পদে স্বপন চৌধুরী (সমকাল), সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর মানিক (করতোয়া) ও কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম জীবন (ঢাকা মেইল) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. রুপাল মিয়া। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ ও অ্যাডভোকেট রিয়াজুল আবেদীন লিটন।

নির্বাচনে ১৩ সদস্যের কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি এস এম খলিল বাবু (দৈনিক বার্তা), সহ-সভাপতি হামীম আব্দুল্লাহ (মতপ্রকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক (দিনকাল), দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু (সংবাদ সারাবেলা), প্রচার সম্পাদক ফুয়াদ হাসান (মাছরাঙা টেলিভিশন), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক এস এম শহীদুল আলম (বায়ান্নর আলো), ক্রীড়া সম্পাদক হাসান ফেরদৌস রাসেল (প্রতিদিনের বার্তা), কার্যকরি সদস্য শাকিল আহমেদ (দৈনিক সাইফ), উদয় চন্দ্র বর্মণ (যুগান্তর) ও শাহ আলম (বাংলাদেশ সমাচার)।

ফলাফল প্রকাশে আরো উপস্থিত ছিলেন সিটি প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক শাকিল আহমেদ, সদস্য সচিব উদয় চন্দ্র বর্মণ, সদস্য এস এম খলিল বাবু। এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর মনোনয়নপত্র জমা, ২১ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহার, ২২ ডিসেম্বর যাচাই-বাছাই ও চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

এদিকে সিটি প্রেসক্লাব, রংপুরের দ্বি-বার্ষিক নির্বাচনে পূণরায় সভাপতি পদে স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর মানিক, কোষাধ্যক্ষ পদে রেজাউল করিম জীবনসহ সকল নির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

ট্যাগস :

সিটি প্রেসক্লাব রংপুরের নির্বাচনের ফলাফল ঘোষণা

আপডেট সময় : ০৭:১৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪