ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সিএনবি প্রকল্পের উদ্যোগে ব্যবসা শুরু ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ১১৭ বার পঠিত

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে নুন খাওয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এমেজেএসকেএস-সিএনবি প্রকল্পের উদ্যোগে, অতিদরিদ্র পরিবারের বাল্যবিবাহের ঝঁকিতে থাকা ২০জন কিশোরী পরিবারের সদস্যদেরকে ৪দিন ব্যাপি উদ্যোক্তা সৃষ্টির জন্য ব্যবসা উন্নয়ন পরিকল্পনা বিষয়ে ৪দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

 কিশোরীর মালিকানায় তার পরিবার ব্যবসা শুরু করবে, সেই আয় ও সম্পদ থেকে কিশোরীর পুষ্টি চাহিদা পূরনের পাশাপশি পড়াশুনা চালিয়ে নিতে পারবে এবং নিজের স্বপ্ন পূরন করতে ভূমিকা রাখবে। কিশোরীরদের কে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা,নেতৃত্বের বিকাশ, নিজস্ব ভয়েস রেইস করতে পারবে, পাশাপাশি আর্থিক ভাবে স্বাবলম্বি হওয়ার মাধ্যমে নিজের বাল্যবিবাহ নিজেই বন্ধ করতে ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন, আরডিআরএস বাংলাদেশ নাগেশ্বরী উপজেলার এলাকা ব্যবস্থাপক মোঃ লিটন মিয়া, নুন খাওয়া ইউনিয়নের বিবাহ নিবন্ধক মোঃ মোসলেম উদ্দিন খন্দকার, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির শিল্ড ফেসিলিলিটর মোঃ বাদশা হোসাইন। 

নরওয়ের টেলিকমিউনিকেশন সংস্থা নরয়েজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (টেলিথন) এর আর্থিক এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহযোগীতায় মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) ও আরডিআরএস বাংলাদেশ এর বাস্তবায়নে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্পটি কুড়িগ্রাম জেলার ৯উপজেলার সকল ইউনিয়নে বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে যুব সংগঠনকে শক্তিশালী করে বিদ্যমান বৈষম্যমূলক নিয়ম, মূল্যবোধ ও অনুশীলনের পরিবর্তন এবং বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের নেতৃত্বের প্রচার করা।

মেয়েদেরকে মেন্টরশিপ প্রদান করা যাতে করে তারা নিজেদের পক্ষে দাঁড়াতে পারে এবং তাদের স্বপ্ন পূরণের দিকে ধাবিত হতে পারে। যুবদের সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে তাদের নিজেদের জীবনের দায়িত্ব নেওয়ার জন্য তাদের কণ্ঠস্বর শোনানোর জন্য তাদের জড়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা তাদের পরিবার এবং সমাজের মধ্যে পরিবর্তনের মূল এজেন্ট হতে পারে। বাল্যবিবাহ প্রতিরোধে চিহ্নিত সমাস্যা বা বাধাগুলি সমাধানে যুব সংগঠনের সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা এবং নীতিনির্ধারকগণকে প্রভাবিত করবে। যুবরা,

বিশেষ করে মেয়েরা জেন্ডার নিয়মকে চ্যালেঞ্জ করবে এবং বাধাগুলি প্রতিরোধ করার উদ্যোগের মাধ্যমে নিজের পরিচয়, সমাজ তথা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সিএনবি প্রকল্পের উদ্যোগে ব্যবসা শুরু ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান

আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫