ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথা-নগরকান্দার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আশা

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পঠিত

ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার ছড়িয়ে দিচ্ছে আশা নামে একটি এনজিও প্রতিষ্ঠান। ২০১৪ সাল থেকে প্রতিষ্ঠানটির নিজ অর্থায়নে উভয় উপজেলায় গড়ে উঠেছে ১৫টি শিক্ষা কেন্দ্রে। এসব কেন্দ্রে ৫০৭ জন সুবিধাবঞ্চিত শিশুকে পাঠদান করান ১৫ জন শিক্ষা সেবিকা।

প্রতিবছর এসব শিক্ষাকেন্দ্রের শিক্ষা সেবিকাদের দেওয়া হয় প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় আশার সালথা কার্যালয় শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের ২ দিনব্যাপী ত্রৈমাসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গতকাল বরিবার থেকে সোমবার দুপুর পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আশা সালথা ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. ইউনুস হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা নগরকান্দা আঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. তাজুল ইসলাম মিয়া। শিক্ষা সেবিকাদের প্রশিক্ষণ দেন নুর আলম মিয়া।

আশা নগরকান্দা আঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. তাজুল ইসলাম মিয়া জানান, আশা শিক্ষা কর্মসুচির আওতায় ৬৪ টি জেলায় ১ হাজার ৫০টি ব্রাঞ্চে ১৩ হাজার ৬৫০ টি শিক্ষাকেন্দ্র রয়েছে। এসব শিক্ষাকেন্দ্রে প্রায় ৩ লাখ ৮৫ হাজার ৩৫২ জন গরীব ও অসহায় শিশু পড়ালেখা করছে।

সালথা-নগরকান্দার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে আশা

আপডেট সময় : ০৮:৩৫:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪