ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন ফিরোজ খান রাজ

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৭৩ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন ফিরোজ খান রাজ। এর আগে সে সংগঠনটির সহ-সভাপতি ও পরবর্তীতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (১ এপ্রিল) ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহামেদ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

ওই পত্রে উল্লেখ করা হয়- সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ খান রাজকে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, গত ২০২৩ সালের ১০ মার্চ সালথার এক কলেজছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মেয়ের বাবা, চাচা ও চাচাতো ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহন কুমার রায়ের বিরুদ্ধে। ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে আত্মহত্যার হুমকি দেন ওই কলেজছাত্রী।

অতঃপর ১৩ মার্চ বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ নেতা রায়মোহন কুমারের বিচার দাবি জানায় কলেজছাত্রীর পরিবার। ওইদিন জেলা ছাত্রলীগ তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে।

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথা থানায় একটি মামলাও করে মেয়েটির পরিবার। মামলার পরে রায় মোহনকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ২১ মার্চ রায়মোহন কুমার রায়কে ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে সহ-সভাপতি ফিরোজ খান রাজকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগ গতকাল সোমবার (১ এপ্রিল) ফিরোজ খান রাজকে সভাপতির দায়িত্ব দেন।

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি হলেন ফিরোজ খান রাজ

আপডেট সময় : ০৮:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪