ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় সহিংসতাকারীদের কঠোর হুশিয়ারি দিয়ে যা বললেন- শামা ওবায়েদ

শরিফুল হাসান, সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭৬ বার পঠিত

ফরিদপুরের সালথায় চলমান সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সকল পক্ষকে শান্তা থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই হুশিয়ারি দেন।

শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী আপনারা শান্ত থাকুন। কোনো ধরণের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতারাকীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদেরকে সকলে মিলে সহযোগিতা করুণ। এলাকা নিরাপদ রাখুন।

তিনি বলেন, আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভাল রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাড়ানোর জন্য সকলকে অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠে। এতে অন্তত ১১ জন সমর্থক আহত হয়। উভয় স্থানেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথায় সহিংসতাকারীদের কঠোর হুশিয়ারি দিয়ে যা বললেন- শামা ওবায়েদ

আপডেট সময় : ০৪:৪৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬