ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে: শামা ওবায়েদ

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১৩২ বার পঠিত

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত আমিরন বেগমের পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বুধবার সন্ধ্যায় মৃত হালিম সরদারের বাড়ির আঙিনায় আয়োজিত শোকসভায় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং মরহুমার বড় ছেলের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।
এ সময় শামা ওবায়েদ বলেন,আমরা এই অপূরণীয় ক্ষতিতে গভীরভাবে শোকাহত। বিদেহী আত্মার শান্তি কামনা করি ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আল্লাহ্ তাদেরকে ধৈর্য ধারণের শক্তি দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ বিএনপি নেতা মুরাদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য,গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আমিরন বেগম নিহত হন। তিনি রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী।

সালথায় সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারের পাশে: শামা ওবায়েদ

আপডেট সময় : ১০:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫