ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শরিফুল হাসান, সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩ ১৪৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় ভগবান শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে উপজেলা কেন্দ্রীয় দূর্গা মন্ডপ মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে পূজা মন্ডপ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদের চত্বরসহ সালথা সদর বাজার ও প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুপ কুমার সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বালি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, কৃষকলীগের সভাপতি সেলিম মোল্লা, উপজেলা উদযাপন পরিষদের সহ-সভাপতি সমির কুমার রায়, সাধারণ সম্পাদক বাবু অনন্ত বিশ্বাস, সাংগনিক সম্পাদক প্রহ্লাদ চন্দ্র শীল, কেন্দ্রীয় দুর্গা মন্ডপের সভাপতি বিপুল বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন আজ আপনাদের উৎসবে উপস্থিত থাকতে পেরে আমি  আনন্দিত। আমরা এ এলাকায় আপনারা জানেন দীর্ঘ সময় আপনাদের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী নির্বাচিত হয়েছেন। এ এলাকার মানুষের উন্নয়নে যে মানুষ টা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থেকেছেন সেই নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী আজ আপনাদের মাঝে নেই। আমি তার সন্তান এই এলাকায় আছি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমি সংসদে গিয়েছি। আমার মা যে উন্নয়ন করে গিয়েছেন যেভাবে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত এবং আপনাদের সুখে দুখে কাজ করে গিয়েছেন সেই কাজ আমি অব্যাহত রাখবো।

উল্লেখ্য, সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। আজ হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উত্সবটি গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে প্রতিবছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

সালথায় শ্রী কৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১২:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩