ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মে দিবস পালিত

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৮৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, সালথা উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে শ্রমিকদের অধিকার আদায় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্থানীয় শ্রমজীবী মানুষ, সংগঠনের কর্মী-সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সালথা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শ্রমিকদের অধিকার সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে ৩১ দফা দাবি পেশ করা হয়। কর্মসূচির শেষ পর্বে সংগঠনের সভাপতির নিজ বাসভবনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী নসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান, ভাওয়াল ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর হোসেন, সোনাপুর ইউনিয়ন সভাপতি শহিদুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন, উপজেলা জামায়াত নেতা আলী আকবরসহ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালথায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে মে দিবস পালিত

আপডেট সময় : ০৯:২২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬