ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় যুবতীর রহস্যজনক মৃ-ত্যু: স্বামী আটক

শরিফুল হাসান- সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১১১ বার পঠিত

0-0x0-0-0#

ফরিদপুরের সালথায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধুর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়। অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

অন্তরা আক্তার ও তার স্বামী মিরু শেখ দুটি শিশু সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণ কেন্দ্রে সরকারি ঘরে বসবাস করেন।

আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ্যর পড়লে তার স্বামী বোয়ালমারী হাসপাতালে নিয়ে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বলেন, অন্তরার মৃত্য নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। অন্তরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রির্পোট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য অন্তরার স্বামী মিরুকে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সালথায় যুবতীর রহস্যজনক মৃ-ত্যু: স্বামী আটক

আপডেট সময় : ০৬:২৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫