ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

সালথায় মাদক সেবনের অভিযোগে ৪ যুবককে সাজা

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৫৯ বার পঠিত

ফরিদপুরের সালথায় প্রকশ্যে মাদক সেবনের অভিযোগে ৪ যুবককে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে আটক মাদক সেবীদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন।

দণ্ডপ্রাপ্তরা মাদক সেবীরা হলেন- মো. সাইফুল ইসলাম (৪০), কামাল সরদার (৪০), মো. বাবলু মাতুব্বর (৩৫) ও হোসেন ফকির (৩৭)। তারা সালথা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার গট্টি ইউনিয়নের কাউলিকান্দা এলাকায় মাদক সেবন করছিলেন ওই ৪ যুবক। খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের একটি টিম ও ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে আটক মাদক সেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দিন বলেন, মাদক সেবনকালে ৪ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের প্রত্যেককে এক মাস করে সাজা দেওয়া হয়। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সালথায় মাদক সেবনের অভিযোগে ৪ যুবককে সাজা

আপডেট সময় : ০৬:১৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬