ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের শিশু নাহিদের: পাগলপ্রায় মা-বাবা

শরিফুল হাসান, (সালথা ফরিদপুর) :
  • আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮৪ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ খান (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ খারদিয়া গ্রামের মো. নাজমুল খানের ছেলে।

নিহতের পরিবার জানান, সোমবার সকালে বাড়ির আশপাশে অবস্থান করার সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে শিশু নাহিদ। এতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই ঘটে যাওয়া এ দুর্ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত নাহিদকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

আদরের সন্তান নাহিদের এমন আকস্মিক মৃত্যুতে পাগলপ্রায় মা-বাবা। এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে। মাত্র আট বছর বয়সে শিশুটির এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কেউই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিক মোল্যা।

সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল ৮ বছরের শিশু নাহিদের: পাগলপ্রায় মা-বাবা

আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬