ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় দুই গ্রুপের মারামারির ঘটনায় গণঅধিকার পরিষদ সভাপতিকে অব্যাহতি

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০০ বার পঠিত

নিজ দলীয় আলোচনা সভা চলাকালে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ফরিদপুরের সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফারুক ফকিরকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক আলামিন হোসেন লিখন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিত্মতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়,গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা উপজেলা গণঅধিকার পরিষদের আলোচনা সভায় অনাকাঙ্খিত একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়। উক্ত বিশৃঙ্খলায় বিভিন্ন মাধ্যমে পাওয়া সুত্র অনুয়াযী বা উপস্থিত কর্মকাণ্ড পরিলক্ষিত হয় যে সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকিরের সরাসরি ইন্দনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে আলোচনা সভাটি পণ্ড করে দেওয়া হয়। উপরোক্ত বিষয় ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের জরুরী সিদ্ধান্ত মোতাবেক সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকিরকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

অব্যাহতি পাওয়ার পর সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো.ফারুক ফকির বলেন, সম্প্রতি সালথায় গণঅধিকার পরিষদের আলোচনা সভায় ঘটে যাওয়া মারামারির ঘটনায় কোনোভাবেই আমার সম্পৃক্ততা নেই। বরং আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। নইলে আরো বড় ধরণের ঘটনা ঘটে যেত। তারপরেও যেহুত আমাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে, বিষয়টি আমি সাংগঠনিকভাবে মোকাবেলা করবো।

উল্লেখ্য, ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাধারন সম্পাদক ফরহাদ মিয়া ও সালথা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফারুক ফকির ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী। গত শনিবার (২৩ আগস্ট) বিকেলে সালথা বাইপাস সড়কে দলীয় কার্যালয় এক আলোচনা সভা চলাকালে ব্যানারে নাম লেখা নিয়ে এমপি মনোনয়ন প্রত্যাশী ফরহাদ হোসেন ও ফারুক ফকিরের সমর্থকরা মারামারিতে জড়িয়ে পড়েন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান। পরে কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খানের মধ্যস্থতায় পরিবেশ শান্ত হয়। এবং আলোচনা সভা সংক্ষিপ্ত আকারে শেষ করা হয়।

সালথায় দুই গ্রুপের মারামারির ঘটনায় গণঅধিকার পরিষদ সভাপতিকে অব্যাহতি

আপডেট সময় : ০৬:১৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫