ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১০৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চাঁনমিয়া শেখ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ওই মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (২৪ আগষ্ট) গভীররাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউষখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়ায় মাদক কারবারি চাঁনমিয়া বাউশখালী গ্রামের পিতা মৃত মালেক শেখের ছেলে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আতাউর রহমান বলেন, চাঁনমিয়া বাউশখালী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে ধরতে দীর্ঘদিন চেষ্টা চালিয়ে যাচ্ছিল পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউষখালী এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ চানমিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সালথায় দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫