ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় জাতীয় বীমা দিবস পালিত

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০১:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ২২২ বার পঠিত

“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ বিয়ষক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় বীমা দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‌্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ফরিদপুর জেলা জীবন কর্পোরেশনের সিনিয়র উন্নয়ন কর্মকর্তা (ডিও) মোহাম্মদ সাহিদ মোল্যা, উপজেলা জাইকা কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ, সালথা থানার (এস আই) ফরহাদ হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সালথায় জাতীয় বীমা দিবস পালিত

আপডেট সময় : ০১:২০:০৭ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩