ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় গরু চুরির হিড়িক, সর্বস্বান্ত কৃষক-খামারি

শরিফুল হাসান- সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ১২৫ বার পঠিত

Oplus_131072

ফরিদপুরের সালথায় গত এক সপ্তাহ ধরে একের পর এক গরু চুরির ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবরদী, চরবল্লভদী ও খালিশা বল্লভদী গ্রামে এসব চুরির ঘটনা ঘটছে বলে জানা গেছে। সংঘবদ্ধ চোরের রাতের আঁধারে খামারি ও কৃষকদের গোয়ালঘর থেকে অন্তত ৯টি চুরি করে নিয়ে গেছে। চোরেরা বল্লভদী ইউনিয়নের সীমান্তে থাকা ঢাকা-খুলনা মহাসড়ক ব্যবহার করে চুরি করা গরুগুলো খুব সহজেই ট্রাক ও পিকআপে করে গন্তেব্যে নিয়ে যাচ্ছে। এতে সর্বস্বান্ত হচ্ছেন স্থানীয় কৃষক ও খামারিরা।

অন্যদিকে একের পর এক গরু চুরির ঘটনায় পুরো ইউনিয়নবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে রাত জেগে গরু পাহারা দিতে শুরু করেছেন। ভুক্তভোগীদের দাবি, এভাবে একের পর এক গরু চুরির ঘটনা ঘটতে থাকলে এ এলাকার মানুষ নিঃস্ব হয়ে পথে বসে যাবে। এমন অবস্থায় আইনশৃঙ্খা বাহিনীকে কঠোর অবস্থানে যাওয়ার জন্য ও পুলিশের টহল বাড়ানোর অনুরোধ জানিয়েছেন তারা।

স্থানীয়রা জানান, গত এক সপ্তাহে শুধু চন্ডীবরদী গ্রাম থেকেই চুরি হয়েছে অন্তত ৬টি গরু। সর্বশেষ সোমবার (৭ জুলাই) গভীররাতে চন্ডিবরদী গ্রামের কৃষক সেলিম শেখের গোয়ালঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। ভুক্তভোগী সেলিম শেখ বলেন, সারাজীবনের জমানো টাকায় কেনা আমার তিনটি গরু চোরেরা নিয়ে গেছে। এই গরুর দুধ বিক্রি করেই চলে আমার সংসার। চোরেরা আমাকে পথে বসিয়ে দিয়েছে। এখন আমি কী করব?

এর আগে গত ২ জুলাই গভীররাতে চন্ডীবরদী গ্রামের গ্রাম পুলিশ মিলন মিয়ার গোয়ালঘর তিনটি গরু চুরি হয়। ভুক্তভোগী মিলন মিয়া বলেন, কিছুদিন আগে আমার তিনটি গরু চুরি করে নিয়ে গেছে। চোরের দল আমাকে একেবারে সর্বস্বান্ত ও নিঃস্ব করে দিয়ে গেছে। এই তিনটি গরু ছাড়া আমার আর কোনো সম্বল ছিল না। আমি এখন কিভাবে সংসার চালাবো? কে আমার এই ক্ষতি পুষিয়ে দেবে?।

এ ছাড়াও সম্প্রতি চন্ডীবরদী গ্রামের শাজাহান সরদারের তিনটি গরু, পিলি মুন্সির একটি গাভী এবং চরবল্লভদী গ্রামের হাসেম মোল্যার দুটি গরু ও খালিশা বল্লভদী গ্রামের কোবাদ মোল্যার দুটি গরু চুরি হয় হয়েছে। ভুক্তভোগী কোবাদ মোল্যা বলেন, আমার দুটি গরু চুরি হওয়ার পর থেকে গরু পালন বাদ দিয়েছি। এত কষ্ট করে গরু বড় করার পর যখন চোরে নিয়ে যায়, সেই কষ্টের কোনো সীমা থাকে না।

চন্ডীবরদী গ্রামের বাসিন্দা শাজাহান শরিফ বলেন, আমাদের এলাকাটি ঢাকা-খুলনা মহাসড়কের পাশে হওয়ায় চোরেরা পিকআপ ভ্যান ও ট্রাকে করে গরু নিয়ে দ্রæত পালিয়ে যায় খুব সহজেই। এরা কোনো ছিঁচকে চোর নয়, এরা সংঘবদ্ধ বড় কোনো চোর চক্র। এদের হাত থেকে আমাদের সম্পদ রক্ষা করা জরুরী। নইলে মানুষ তাদের আয়ের মাধ্যম হারিয়ে পাগল হয়ে যাবে।

স্থানীয় ব্যবসায়ী মহিনুর শিকদার বলেন, কৃষকরা তাদের গরুকে সন্তানের মতো লালন-পালন করেন। সেই গরু চুরি হলে সন্তান হারানোর মতোই কষ্ট পায়। এমন অবস্থায় চুরি প্রতিরোধে চন্ডীবরদী স্ট্যান্ড, চরবল্লভদী মোড় ও বাউশখালির মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে কঠোর পাহারার ব্যবস্থা করার দাবি জানাই। একইসাথে মহাসড়কে ওঠার প্রধান পথ চন্ডীবরদী স্টান্ডে একটি সিসি ক্যামেরা স্থাপনের করা হলে চোর শনাক্তে সহায়ক হবে।

আজ বুধবার (৯ জুলাই) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, গত রাতের গরু চুরির ঘটনাটি জানার পর ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। কিছুদিন আগেও গ্রাম পুলিশ মিলন মিয়ার গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এসব চুরির ঘটনায় পুলিশ গুরুত্ব কাজ করছে। ইতিমেধ্য ওই এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আশা করি, দ্রুতই চোর শনাক্ত করতে পারবো।

সালথায় গরু চুরির হিড়িক, সর্বস্বান্ত কৃষক-খামারি

আপডেট সময় : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫