ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ ১০০ বার পঠিত

“মুক্তির রাজপথ ইসলামী খেলাফত” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে ফরিদপুরের সালথায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় বাংলাদেশ খেলাফত যুব মজলিসের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে এই জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রীয় সম্পাদক প্রশিক্ষণ মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসের শূরা আমির সদস্য মাওলানা ইমদাদ বিন মাওলানা ছায়েনুদ্দিন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ফরিদপুর জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা মাহবুবুর রহমান, ফরিদপুর জেলা ছাত্র মজলিসের সভাপতি মোল্লা মুহাম্মদ রুহুল আমিন সালথা উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি মফিজুর রহমান, সালথা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত জালালী বলেন, আগামীদিনে প্রতিটা পাড়া মহল্লায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস গড়ে তুলতে হবে। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে খেলাফত যুব মজলিসের সৈনিক তৈরি করতে হবে। তা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে দেশ হবে ইসলামি জনগণের, দেশ হবে খেলাফত মজলিসের। আগামী দেশ শাসন করবে ওলামা কেরামগণ।

সালথায় খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪