ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১১১ বার পঠিত

ফরিদপুরের সালথায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষকদের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময়, ৫৫০জন কৃষককে প্রতি জনকে ১ কেজি সরিষা ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১৭০জন কৃষককে প্রতি জনকে ৫ কেজি মসুর ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ৩০জন কৃষককে ৮ কেজি খেসারি ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরন করা হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মামুন সরকার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রেজাউল করিম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার বলেন, ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে গম, সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

আজ ৭৫০জন কৃষকের মাঝে সরিষা মসুর ও খেসারি বীজ ও সার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য বীজ ও সার বিতরণ করা হবে।

সালথায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৪:৩৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫