ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ৪৫৫ বার পঠিত

ফরিদপরের সালথায় টাকার লোভ দেখিয়ে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. মান্নান শেখ (৫৫) নামে বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৬ মে) বিকেলে উপজেলা সদরের রামকান্তুপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এরআগে দুপুরে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে সালথা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মান্নান শেখ উপজেলার ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া গ্রামের মৃত আজহার শেখের ছেলে।

মামলা সূত্র জানা গেছে, গত বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাড়ির উঠানে বসে ওই কিশোরী হিজুল ফুলের মালা গাঁথাছিল। এ সময় প্রতিবেশী মান্নান শেখ পিছন দিক থেকে এসে তার মুখ চেপে ধরে কোলে করে নিজের ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে নিয়ে ৫০০ টাকার একটি নোট দিয়ে দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

বিষয়টি এলাকায় জানাজানি হলে দুই পরিবার স্থানীয়ভাবে ধর্ষণের ঘটনাটি মাত্র ৪০ হাজার টাকার বিনিময় মীমাংসার চেষ্টা করেন। পরবর্তীতে ঘটনাটি মীমাংসা না হওয়ায় শনিবার ওই কিশোরীর মা থানায় মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ওই কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করার পর দুই ঘন্টার মধ্যে ধর্ষক মান্নান শেখকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিত কিশোরীকে উদ্ধার করা হয়েছে। আগামীকাল রবিবার ওই কিশোরীর ডাক্তারি পরিক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হবে।

সালথায় কিশোরী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩২:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩