ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ১৯৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত জানা যায় , ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর নামকরণ করা হয়। এই অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়।

উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.সালাউদ্দীন আইয়ূবী,
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস,উপজেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বী নোমান,উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক ফারুকজ্জামান ফকির মিয়া, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

সালথায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩