ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ২৩৪ বার পঠিত

ফরিদপুরের সালথা উপ‌জেলায় যথা‌যোগ‌্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ পা‌লিত হ‌য়ে‌ছে।

দিবস‌টি উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বুধবার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদ‌রের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। দিবস‌টির এবা‌রের প্রতিপাদ‌্য বিষয় ছি‌লো দডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসনথ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হো‌সেন শাহি‌নের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপ‌জেলা সহকারী ক‌মিশনার (ভূ‌মি) মোঃ সালাহউ‌দ্দিন আইয়ূবী, উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার জীবাংশু দাস, নবকাম পল্লী ক‌লে‌জের অধ‌্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি,সালথা উপজেলা কৃষক লীগের সভাপতি সেলিম মোল্লা প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আ‌লোচনা সভা‌টি সঞ্চালনা ক‌রেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।

আলোচনা সভায় দে‌শ ও সমা‌জের উন্নয়‌নে নার‌ী‌দের অবদান নি‌য়ে আ‌লোচনা করা হয় পাশাপা‌শি নারীর অধিকার, নারী-পুরুষের সমতা, নরীদের ক্ষমতায়ন ও নারীর দক্ষতা উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করা হয়। আ‌লোচনা সভা শেষে বিউটিফিকেশন ও ফ্যাশন ডিজাইনার কো‌র্সে প্রশিক্ষণ‌ প্রাপ্ত মোট ৫০জন প্রশিক্ষণার্থীকে ১২হাজার টাকার চেক প্রদান করা হয়।

সালথায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যা‌লি ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩