ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালথায় আকস্মিক ঝড়ে বটগাছ পড়লো বসতঘরের উপর: প্রাণে বেঁচে গেল একটি পরিবার

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৮৩ বার পঠিত

ফরিদপুররর সালথায় আকস্মিক ঝড়ে বটগাছ উপড়ে গিয়ে পড়েছে বসতঘরের উপর। ঘরে থাকা একটি পরিবার প্রাণে বেঁচে গেলেন।

সোমবার (১৮মে) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা ইদগাহ পাড়া এলাকার পিটুল মাতুব্বরের বাড়িতে এঘটনা ঘটে।

আজ মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, পিটুল মোল্যার বাড়ির সাথে ইদগাহ মাঠের কোনায় রয়েছে পুরাতন একটি বটগাছ। আকস্মিক ঝড়ে বটগাছটি তার বসতঘরের উপর দুমড়ে-মুচড়ে পড়ে। এসময় ঘরে থাকা পরিবারের সদস্য প্রাণে বেঁচে যান। আলৌকিক ভাবে পরিবারটি বেঁচে যাওয়ায় এলাকাবাসী দেখার জন্য ভীড় করছেন।

পিটুল মোল্যা বলেন, সন্ধ্যার পরপর উত্তর ও পশ্চিম দিক থেকে ঝড় ওঠে আসে। তখন ঘরের মধ্যে থাকা লোকজন বারান্দায় চলে যায়। আর খাটের উপর থাকা আমার পরিবারের একজন ঝড় দেখে গোয়ালঘর তালা দিতে যান। এসময় বিকট আওয়াজ দিয়ে বটগাছটি আমার ঘরের উপর এসে পড়ে। সাথে সাথে ঘর ভেঙ্গে খাটের সাথে মিশে যায়। আল্লাহু নিজের আমাদের বাঁচিয়েছেন। তা নাহলে হয়তো বাঁচতাম না।

দিনমুজুর পিটুল মোল্যার বসতঘর ও ঘরে থাকা মালামাল নষ্ট হয়ে গেছে। পরিবারের সদস্যরা এখন খোলা আকাশের নিচে বসবাস করবে৷

এছাড়াও ভয়াবহ কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দবির উদ্দিন বলেন, বটগাছ পড়ে একটি পরিবারের ক্ষতি হওয়ার খবর পেয়েছি। ওখানে লোক পাঠানো হয়েছে। আমরা সরকারী ভাবে তাদের পাশে দাড়াবো।

সালথায় আকস্মিক ঝড়ে বটগাছ পড়লো বসতঘরের উপর: প্রাণে বেঁচে গেল একটি পরিবার

আপডেট সময় : ১২:৫৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬