ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সারাদেশে হরতাল:হরতালে তেমন কোন প্রভাব নেই বাগেরহাটে, ছাড়েনি ঢাকার পরিবহন

সৈকত মন্ডল- বাগেরহাট:
  • আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৭৩ বার পঠিত

সারাদেশে বিএনপি জামাতের ডাকা হরতালে বাগেরহাটে তেমন কোন প্রভাব পড়েনি। হরতাল বাস্তবায়নে বাগেরহাটে বিএনপি জামায়াতের তেমন কোন কর্মসূচি দেখা যায়নি। যার ফলে রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে থেকেই বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে খুলনা সহ বিভিন্ন রুটের বাস ছেড়ে যেতে দেখা গেছে। তবে বাগেরহাট থেকে সরাসরি ঢাকা ও চট্টগ্রামগামী কোন বাস ছেড়ে যায়নি।

তবে জেলা বিএনপির নেতাদের দাবি, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল সমর্থন করেছে।
এদিকে বিশৃঙ্খলা এড়াতে পুলিশকেও কঠোর অবস্থানে দেখা গেছে। বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
অন্যদিকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নি য়েছেন। ভোর ৬টার দিকে বাগেরহাট শহরের দশানী ট্রাফিক মোড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জড়ো হয়। সেখানে পথসভায় জামায়াত বিএনপি’র নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেমা য়েত উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম,জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েশী আশরাফী জেমস প্রমুখ।
বক্তারা বলেন, দেশের মানুষ বিএনপি জামায়াতের নৈরাজ্য মেনে নেয় না। বাগেরহাটের মানুষ শতস্ফুর্তভাবে বিএনপি জামায়াতের হরতাল প্রত্যাখান করেছেন। দেশের মানুষের জানমাল রক্ষায় আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে। আমরা শান্তির পক্ষে।
পরে সারাদিনই বাগেরহাট প্রেসক্লাবের সামনে, সরকারি পিসি কলেজে, রেলরোড চত্বর, কেন্দ্রীয় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি বলেন, সকাল থেকে স্হানীয় বিভিন্ন রুটে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ঢাকা ও চট্টগ্রামগামী বাস ছেড়ে যায়নি। অন্যান্য যানবাহন ও পন্য পরিবহন স্বাভাবিক র য়েছে বলে জানান এই নেতা।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, আওয়ামী লীগ শান্তি সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তারা আমাদের নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিচ্ছে। গতকাল রাতে আমাদের কয়েকজন নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে আওয়ামী লীগের লোক জন। পুলিশ বাড়ি বাড়ি যে য়ে তল্লাশি করেছে। জনগণ আমাদের সাথে আছে। তারা আমাদের হরতাল সমর্থন করেছেন।

সারাদেশে হরতাল:হরতালে তেমন কোন প্রভাব নেই বাগেরহাটে, ছাড়েনি ঢাকার পরিবহন

আপডেট সময় : ০৯:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩