ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশের ন্যায় গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ১০৫ বার পঠিত

গাইবান্ধায় নানা আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় ৫৬ তম ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসটি উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ ২০২৬) ভোরে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির পর জেলা প্রশাসন ও রাষ্ট্রের পক্ষে পৌর পার্কের বিজয় স্তর্ম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা সদর -২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার জসিমউদ্দিনসহ মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা পৌরসভা, সরকারী দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী, বে-সরকারী সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এরপর সকল সরকারি, আধা- সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমুহের ভবন ও বেসরকারি ভবনসমুহের বিধি অনুযায়ী জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এ দিকে সকাল সাড়ে ৮টায় গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমবেশ কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের সময় প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন ও সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা । এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযুদ্ধদের সংবর্ধনা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভাসহ পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।

ট্যাগস :

সারাদেশের ন্যায় গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত

আপডেট সময় : ০৩:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬