ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভার পৌর ছাত্রলীগ সভাপতি মাসুমকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ১০৪ বার পঠিত

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে মারধরের ঘটনায় পৌর ছাত্রলীগ সভাপতি মাসুম দেওয়ানকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৯মে) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাসুম দেওয়ানকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ জবাব, আগামী ৭ কার্যদিবসে মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদ এর দপ্তর সেলে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, সাভার মডেল থানায় বিসমিল্লাহ ওয়াশ কারখানার স্বত্বাধিকারী ইউসুফ আলী চুন্নু বাদি হয়ে চাঁদাবাজীর অভিযোগে সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ানসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর-২৮।

মামলার আসামীরা হলেন, সাভার পৌরসভার নামাগেন্ডা এলাকার হোসেন আলীর ছেলে ও সাভার পৌর ছাত্রলীগের সভাপতি মাসুম দেওয়ান (২৫), একই এলাকার ইমান আলির ছেলে আলমগীর (৩০), সাভার সদর ইউনিয়নের চাপাইন এলাকার সোহেল রানা (৩৩), নামাগেন্ডা এলাকার হাবু মিয়ার ছেলে নাদিম দেওয়ান (২৪), উলাইল এলাকার আব্দুল জলিলের ছেলে টিপু (২৮), কাতলাপুর এলাকার বাবু (২৮), একই এলাকার পলাশ (৩০), মজিদপুর এলাকার পাভেল (৩৫), নামাগেন্ডা এলাকার হানিফের ছেলে সজীবসহ (২৪) অজ্ঞাতনামা আরও ১২ জন।

এর আগে গত শনিবার (৬ মে) সাভার পৌরসভার আনন্দপুর এলাকায় পৌর ছাত্রলীগের সভাপতি ও তার সহযোগীদের বিরুদ্ধে এক গার্মেন্টস ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না পেয়ে ছাত্রলীগ নেতা ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের পিটিয়েছেন বলেও অভিযোগ উঠে।

এ ঘটনায় শনিবার রাতেই ওই ছাত্রলীগ নেতাসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী ইউসুফ আলী চুন্নু।

ট্যাগস :

সাভার পৌর ছাত্রলীগ সভাপতি মাসুমকে বহিষ্কার

আপডেট সময় : ০৮:৩৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩