ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ শাহাদত হোসেন, আশুলিয়া:
  • আপডেট সময় : ০৯:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১২৫ বার পঠিত

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক পৃথক বিশেষ অভিযানে ৭ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।

জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

গত ১৮ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানার বক্তারপুর বেদেপল্লী এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহীন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

পরবর্তীতে একইদিনে সাভার মডেল থানার আক্রান এলাকায় আরেকটি অভিযানে মোঃ আলীম মোল্লা (৩৮) ও মোঃ আকাশ (২০) নামে দুইজনকে ৭০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ২১ হাজার টাকা।

অপরদিকে, রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে মোঃ জসিম তালুকদার (৩৮), মোঃ রেজাউল করিম (২৪), আকবর হোসেন (৩২) ও নাজমুল হক (২৫) নামে চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০০ পুড়িয়া হেরোইন (ওজন ৭০ গ্রাম) উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

সাভার-আশুলিয়ায় ডিবির পৃথক অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬