ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভারে হেরোইন-ইয়াবাসহ আটক ৩

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩ ৬৬৩ বার পঠিত

সাভার উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বুধবারবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

এর আগে মঙ্গলবার (৮ আগষ্ট) সন্ধা পৌণে ছয় টার দিকে সাভারের ব্যাংক টাউন এলাকা থেকে এক মাদককারবারীকে আটক করা হয়। একই দিনে অপর আরেক অভিযানে সন্ধা ৬ টার দিকে আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে ২ মাদককারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলো- নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার চৌমুহনীর কিসমত করিমপুর এলাকার বাসিন্দা মোঃ আব্দুর ওহাব এর ছেলে ওমর হায়দার তুহিন (৪৪)। আশুলিয়ার নিরিবিলি এলাকার বাসিন্দা মৃত আঃ জলিল এর ছেলে মোঃ তুহিন সরদার(২৭) ও একই এলাকার মৃত আইয়ুব আলী শেখ এর ছেলে সাব্বির শেখ (২০)।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবারে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভার ব্যাংক কলোনী এবং আশুলিয়া নিরিবিলি এলাকায় কতিপয় মাদক কারবারিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সাভার ব্যাংক কলোনী এলাকা থেকে ৪ শত পিস ইয়াবা ও ১০ গ্রাম হেরোইনসহ ওমর হায়দার তুহিন (৪৪) নামে ১ মাদককারবারীকে আটক করা হয়। এবং আশুলিয়ার নিরিবিলি এলাকা থেকে ৬ শত পিস ইয়াবাসহ মোঃ তুহিন সরদার(২৭) ও সাব্বির শেখ (২০) নামে ২ মাদক কারবারি আটক করে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সেই সাথে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

সাভারে হেরোইন-ইয়াবাসহ আটক ৩

আপডেট সময় : ০১:৪৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩